ভাষা আন্দোলনে ছক-১ এর ব্যক্তিবর্গের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ এর নামগুলো ভাষা আন্দোলনে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। পাকিস্তানের রাষ্ট্রভাষা প্রশ্নে পাকিস্তানের শাসকগোষ্ঠী উর্দুকে সকলের ওপরে চাপিয়ে দিতে চেয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহ, লিয়াকত আলী খান ও খাজা নাজিমুদ্দীন ছিলেন শাসক গোষ্ঠীর অন্তর্গত। ১৯৪৮ সালে ১৯শে মার্চ রেসকোর্স ময়দানে এবং ২৪শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন, 'উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। উপস্থিত ছাত্ররা 'না না' ধ্বনি দিয়ে তীব্র প্রতিবাদ করে। ১৯৪৮ সালের ১৮ই নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঢাকায় এসে বক্তৃতাকালে আবারও উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে ছাত্ররা 'না না' বলে তার বক্তৃতার প্রতিবাদ করে। ১৯৫২ সালের ২৬শে জানুয়ারিতে পল্টন ময়দানে খাজা নাজিমুদ্দীন ঘোষণা দেন, পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর প্রতিবাদে ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের সূচনা ঘটে। এ আন্দোলনের ফলে 'বাংলাকে' স্বীকৃতি দিতে বাধ্য হয় পাকিস্তানি শাসক দল। সুতরাং বলা যায়, উদ্দীপকের চিত্র-১-এর নামগুলো ভাষা আন্দোলনে পাকিস্তানি শাসকের ভূমিকা পালন করে।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
ভাষা আন্দোলনে ছক-১ এর ব্যক্তিবর্গের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক

Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


