মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: মুসলমানরা বঙ্গভঙ্গকে তাদের স্বার্থের অনুকূল মনে করে একে স্বাগত জানিয়েছিল। কিন্তু হিন্দু সম্প্রদায়ের তীব্র বিরোধিতা ও আন্দোলনের 'ফলে হিন্দু ও- মুসলমানদের সম্পর্কে ফাটল ধরে। ভারতীয় জাতীয় কংগ্রেস বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে মুসলমানদের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মে যে, কংগ্রেস মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য নয়। এ পর্যায়ে মুসলমানদের মধ্যে স্বতন্ত্র জাতিচিন্তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ফলে ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর


