তুমি কি মনে কর উদ্দীপকের চিত্রটিই ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের প্রতিচ্ছবি? উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকের চিত্রটি তথা শহিদ মিনারের চিত্র ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের প্রতিচ্ছবি। উদ্দীপকের চিত্রটি কেন্দ্রীয় শহিদ মিনারের। কেন্দ্রীয় শহিদ মিনারটি ভাষা আন্দোলনের শহিদদের স্মরণে নির্মাণ করা হয়। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বাঙালি বুদ্ধিজীবী সমাজ প্রথমেই এর প্রতিবাদ জানান। এভাবেই পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের সূত্রপাত। ১৯৫২ সালে এ আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে হাজার হাজার ছাত্রছাত্রী সমাবেশে যোগ দেন। তারা 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগান দিয়ে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশের গুলিতে শহিদ হন-রফিকউদ্দিন আহমেদ, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুস সালাম প্রমুখ। ২২ তারিখে শফিউর রহমানসহ আরও কয়েকজন শহিদ হন। তারপরও আন্দোলন অব্যাহত ছিল। প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। ভাষা শহিদদের স্মরণে ২৩ ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। পরবর্তীতে সেই স্থানেই শিল্পী হামিদুর রহমানের নকশায় শহিদ মিনার নির্মিত হয়। যেটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সামনে অবস্থিত। সুতরাং, উদ্দীপকের চিত্রটি ঐতিহাসিক ভাষা আন্দোলনের চূড়ান্ত অর্জন।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-১১ : ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর উদ্দীপকের চিত্রটিই ভাষা আন্দোলনের চূড়ান্ত বিজয়ের প্র…
উদ্দীপক

Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


