দৃশ্যকল্প-২ এ আরিফ ও সোমার সমস্যার উৎস কী একই না ভিন্ন? তোমার মতামত দাও ৷
উত্তর: দৃশ্যকল্প-২ এ আরিফ ও সোমার সমস্যার উৎস ভিন্ন, কিন্তু একই শ্রেণিভুক্ত । যে ঘটনা বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একজন ব্যক্তি পীড়নের শিকার হয়, তাকে মানসিক চাপমূলক পরিস্থিতি বলে। হতাশা এক প্রকার মানসিক চাপমূলক পরিস্থিতি যা সফলতা লাভের আশা ভঙ্গের অনুভূতিকে বোঝায়। হতাশার দুটি অন্যতম উৎস হলো- ১. পরিবেশগত উৎস : পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে প্রেষণা পরিতৃপ্তিতে বাধার সৃষ্টি হতে পারে এবং এর ফলে ব্যক্তি হতাশাগ্রস্ত হতে পারে। উদাহরণস্বরূপ, বনভোজনে যাবার সময় মাঝ পথে গিয়ে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, অথবা জুয়েল আইচ-এর যাদু দেখার জন্য টিকিটের লাইনে দু'ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়া প্রভৃতি পরিবেশগত হতাশার সৃষ্টি হতে পারে।অর্থাৎ উদ্দীপকের আরিফের টিকিট না পাওয়ার যে হতাশা তার উৎস পরিবেশগত । ২. ব্যক্তিগত উৎস : ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে, কিন্তু লম্বায় খুব খাট, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই । অর্থাৎ, উদ্দীপকের সোমার অতিরিক্ত মোটা হওয়ার কারণে সে হতাশ, তার উৎস ব্যক্তিগত উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায় যে, আরিফ ও সোমার সমস্যা ভিন্ন কিন্তু উৎস একই শ্রেণিভুক্ত।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ আরিফ ও সোমার সমস্যার উৎস কী একই না ভিন্ন? তোমার মতামত…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


