মানসিক চাপ, মোকাবেলায় দৃশ্যকল্প-২ এ যে কৌশলগুলোর কথা উল্লেখ করা হয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: মানসিক চাপ মোকাবেলায় দৃশ্যকল্প ২ এ যে কৌশলগুলোর কথা বলা হয়েছে সেগুলো হলো অবদমন, কল্পকথা ও দিবাস্বপ্ন। অবদমন: তীব্র মানসিক চাপের ফলে আমাদের মনের ইচ্ছাগুলো বা অসামাজিক নীতি বিরোধী কাজগুলো আমাদের নিজেদের কাছেই গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন করা সম্ভব হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অচেতন মনে দাবিয়ে রাখে। জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজকে অবদমন বলে। কল্পকথা ও দিবাস্বপ্ন: ব্যর্থ ও আশাহত ব্যক্তির কল্পনায় সাফল্য অর্জন বা কাঙ্খিত বস্তু লাভ করা সম্পর্কে সুখকর চিন্তা করা এবং মানসিক প্রতিচ্ছবি ফুটিয়ে তোলাকে কল্পকথা ও দিবাস্বপ্ন বলে। যে সকল ইচ্ছা বাস্তবে তৃপ্ত হয় না সেগুলোকে কল্পনা বা দিবাস্বপ্নের মাধ্যমে ব্যক্তি আংশিকভাবে তৃপ্ত করার চেষ্টা করে থাকে। অবদমিত বাসনাকে তৃপ্তি দানের এই কৌশল খুবই সহজ এবং সকলেরই আয়ত্বাধীন।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
মানসিক চাপ, মোকাবেলায় দৃশ্যকল্প-২ এ যে কৌশলগুলোর কথা উল্লেখ করা হয়ে…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: প্রকৃত সমস্যার সমাধান করতে না পারলেও মানুষ তার মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে সর্বদা। যেমন: সে কখনও নিজের কষ্টগুলো জোরপূর্বক ভুলে থাকে কিংবা অবাস্তব চিন্তা করে। এগুলো ভিন্ন ভিন্ন আত্মরক্ষামূলক কৌশল।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

