দৃশ্যকল্প-২ এ উল্লেখিত আত্মরক্ষামূলক কৌশলগুলো বিশ্লেষণ কর।
উত্তর: যদৃশ্যকল্প-২ এ আত্মরক্ষামূলক কৌশলগুলো হলো অবদমন ও অপব্যাখ্যান বা যুক্তিশুদ্ধকরণ। নিচে কৌশলগুলো বিশ্লেষণ করা হলো- অবদমন: তীব্র মানসিক চাপের ফলে আমাদের মনের ইচ্ছাগুলো বা অসামাজিক নীতি বিরোধী কাজগুলো আমাদের নিজেদের কাছেই গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন করা সম্ভব হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অচেতন মনে দাবিয়ে রাখে। জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজকে অবদমন বলে। অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ: নিজের ব্যর্থতা ও অক্ষমতা থেকে উদ্ভুত ত পীড়াদায়ক গ্লানির কবল থেকে মুক্তি লাভের জন্য ব্যক্তি অপব্যাখ্যার কৌশল ব্যবহার করে। এ কৌশলের মাধ্যমে ব্যক্তি তার অহম বোধকে অক্ষুণ্ণ রাখে এবং ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি লাভ করে। অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ এর মাধ্যমে আমরা আমাদের অক্ষমতাকে ঢাকবার জন্য যুক্তাভ্যাসের আশ্রয় নিয়ে অন্যের চোখে আমাদের আত্মমর্যাদা রক্ষা করার চেষ্টা করি। শৃগাল ও আঙ্গুর ফল টক এর গল্প অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণের উৎকৃষ্ট উদাহরণ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত আত্মরক্ষামূলক কৌশলগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: প্রত্যেক ব্যক্তিই মানসিক চাপ মোকাবেলায় সচেতন বা
উদাহরণস্বরূপ: অবচেতনে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। উদাহ আমাদের অতৃপ্ত কামনা বাসনা বা দুঃখমূলক স্মৃতিতে আমরা ইচ্ছাকৃতভাবে মনের গহীনে চাপা দিয়ে থাকি। আবার অনেক সময় আমাদের ব্যর্থতা বা ভুল কৃতকর্মকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভট যুক্তি উপস্থাপনে নিজেকে রক্ষা করতে চাই। এগুলো ভিন্ন ভিন্ন আত্মরক্ষামূলক কৌশল।Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

