দৃশ্যকল্প-১ এর 'A [গণিত] চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর A চিহ্নিত অংশটি হলো দৈহিক কর্মভার। নিচে তা ব্যাখ্যা করা হলো- দৈহিক কর্মভারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এর ফলে কতগুলো শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে যেগুলো ব্যক্তি নিজে এবং অন্যরাও প্রত্যক্ষ করতে বা পরিমাপ করতে পারে। কিন্তু সব ধরনের কর্মভারের দৈহিক উপসর্গ থাকে না। যেমন- হালকা শারীরিক পরিশ্রমের ফলে যে কর্মফল সৃষ্টি হয় তাতে তেমন কোনো শারীরিক পরিবর্তন ঘটে না। কর্মভারের ফলে সাধারণত যে সকল দৈহিক লক্ষণ সমূহ দেখা যায় তা হলো শরীর অবশ লাগা, তন্দ্রাচ্ছন্ন হওয়া, মাথা ভার ভার লাগা ও ব্যথা করা, হাই তোলা, চোখে ব্যথা অনুভব করা, দাঁড়িয়ে থাকতে কষ্ট হওয়া, শুয়ে পড়তে ইচ্ছা করা, তৃষ্ণা অনুভব করা, কাজের প্রতি মন্থর হওয়া, শরীর ঘামানো, হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে যাওয়া, শ্বাস-প্রশ্বাস দ্রুত হওয়া প্রভৃতি।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর 'A চিহ্নিত অংশটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: প্রকৃত সমস্যার সমাধান করতে না পারলেও মানুষ তার মানসিক চাপ থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করে সর্বদা। যেমন: সে কখনও নিজের কষ্টগুলো জোরপূর্বক ভুলে থাকে কিংবা অবাস্তব চিন্তা করে। এগুলো ভিন্ন ভিন্ন আত্মরক্ষামূলক কৌশল।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

