দিবা ও তুলির ক্ষেত্রে সৃষ্ট দ্বন্দ্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দিবা ও তুলির ক্ষেত্রে সৃষ্ট দ্বন্দ্বগুলো হলো যথাক্রমে আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্ব ও আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব। নিচে দ্বন্দ্বদ্বয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যখন আমাদের সামনে দুটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হবে তখন আমরা আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন হই। এ ধরনের দ্বন্দ্বে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি লক্ষ্যবস্তুই একই সাথে সমান আকর্ষণীয়। অন্যদিকে, আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব সচরাচর ঘটে থাকে। কিন্তু এর সমাধান খুব কঠিন। এক্ষেত্রে একটি লক্ষ্যবস্তু থাকে, লক্ষ্যবস্তুটি একদিকে যেমন আকর্ষণ করে অন্যদিকে তেমনি বিকর্ষণও করে। অর্থাৎ আকর্ষণীয় ও বর্জনীয় উভয় গুণই লক্ষ্যবস্তুতে বর্তমান থাকে। আকর্ষণীয় গুণের কারণে ব্যক্তি এর দিকে অগ্রসর হয় কিন্তু অগ্রসর হওয়ার সাথে সাথে ঋনাত্মক গুণটি বেশি শক্তিশালী হওয়ায় অগ্রসর হওয়া থেকে বিরত থাকে। ফলে ব্যক্তি হতাশ হয়ে পড়ে। উদ্দীপকে দেখা যায়, দিবা তার পছন্দের দুটি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছে কোনটিতে ভর্তি হবে তা বুঝতে পারছে না। এক্ষেত্রে তার মধ্যে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। অপরদিকে শাড়ির দোকানে গিয়ে তুলির একটি শাড়ি পছন্দ হলো। কিন্তু শাড়িটির দাম অনেক বেশি এক্ষেত্রে তুলির মধ্যে যে দ্বন্দ্বটি সৃষ্টি হয়েছে তা হলো আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দিবা ও তুলির ক্ষেত্রে সৃষ্ট দ্বন্দ্বগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিবা তার পছন্দের দুটি বিষয়ে ভর্তির সুযোগ পেয়েছে। সে কোন বিষয়ে ভর্তি হবে বুঝতে পারছে না। অন্যদিকে শাড়ির দোকানে গিয়ে তুলির একটা শাড়ি খুবই পছন্দ হলো, কিন্তু শাড়ির দাম অনেক বেশি।Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

