দৃশ্যকল্প-২ এ মানসিক চাপ মোকাবিলার যে কৌশলগুলোর ইঙ্গিত করা হয়েছে; ভিন্ন হলেও সেগুলো একই শ্রেণিভুক্ত- বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মানসিক চাপ মোকাবেলার যে কৌশলগুলির ইঙ্গিত করা হয়েছে তা হলো অবদমন ও অপব্যাখ্যান। যা ভিন্ন ভিন্ন হলেও আত্মরক্ষার কৌশলসমূহের অন্তর্ভুক্ত। নিচে বিশ্লেষণ করা হলো- অবদমন: নিম্ন চাপমূলক এক ধরনের মানসিক অবস্থাকে অবদমন বলা হয়। আমাদের প্রতিদিনের কাজের মধ্যে অতৃপ্ত কামনা, বাসনা, ইচ্ছা চেতন মনে থেকে অবচেতন মনে আসে। যাকে বলা হয় অবদমন। সেসব অতৃপ্ত আকাঙ্ক্ষা অবদমিত হয় যেগুলোর তৃপ্ত হওয়ার সম্ভাবনা নেই। এ প্রক্রিয়াটি ব্যক্তির সচেতন কর্মকাণ্ড নয় এবং এর মাধ্যমে ব্যক্তির মানসিক চাপ ও দুশ্চিন্তার অবসান ঘটে। কোন বিষয়টি অবদমিত হবে তা সুপার ইগো নির্ধারণ করে থাকে। অপব্যাখ্যান: এ কৌশলের মাধ্যমে ব্যক্তি তার কৃতকর্মের মূল কারণ ঢেকে রেখে ভিন্ন ধরনের উদ্ভট যুক্তি উপস্থাপন করে। কেননা ব্যক্তির উক্ত আচরণ সমাজে গ্রহণযোগ্য নয়। নিজের সুপার ইগোর কাছেও অনেক সময় অগ্রহণযোগ্য হওয়ায় আত্মসমালোচনা ও সামাজিক সমালোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য এসব বিকল্প যুক্তি উপস্থাপন করে থাকে। এতে ব্যক্তি সামাজিক নিন্দার হাত থেকে রক্ষা পায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ মানসিক চাপ মোকাবিলার যে কৌশলগুলোর ইঙ্গিত করা হয়েছে; ভ…
উদ্দীপক
দৃশ্যকল্প-২;
প্রত্যেক ব্যক্তির মানসিক চাপ মোকাবিলায় সচেতন বা অসচেতন বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। উদাহরণস্বরূপ আমাদের অতৃপ্ত কমনা বাসনা বা দুঃখজনক স্মৃতিকে আমরা ইচ্ছাকৃতভাবে মনের গভীরে চাপা দিয়ে রাখি। আবার অনেক সময় আমাদের ব্যর্থতাকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভট যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেকে রক্ষা করতে চাই। এগুলো ভিন্ন ভিন্ন আত্মরক্ষামূলক কৌশল।Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উদাহরণস্বরূপ: একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ, বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।উত্তর


