সোমার মানসিক অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সোমার মানসিক অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় হতাশা বলা হয়। হতাশা হলো সফলতা লাভের আশাভঙ্গের একটি মানসিক অনুভূতি। প্রেরণা দ্বারা চালিত হয়ে মানুষ সর্বদা লক্ষ্যবস্তু অর্জনের জন্য আপ্রাণ চেষ্টা করে। এ লক্ষ্যবস্তু অর্জনে প্রতিবন্ধকতার সৃষ্টি হলে বা বাধাপ্রাপ্ত ব্যক্তি অসহায় বোধ করে এবং এর ফলশ্রুতিতে দেখা দেয় হতাশা। হতাশাগ্রস্ত একজন ব্যক্তির সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়ে যায় তখন সে ব্যর্থতার প্রতিক্রিয়া হিসেবে রাগ, দুঃখ এবং দুশ্চিন্তা প্রকাশ করে থাকে। চরম হতাশার ফলে ব্যক্তি বিভিন্ন ধরনের অপ্রতাশিত ও ক্ষতিকর আচরণ করে থাকে। উদ্দীপকে সোমার দিকে লক্ষ করলে দেখতে পাই, সে পড়াশোনা শেষ করে একজন প্রকৌশলী হতে চায়। সে লক্ষ্যে সে বিজ্ঞান বিভাগ থেকে বিভিন্ন শিক্ষা স্তর পার করে প্রকৌশলী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ • করে অকৃতকার্য হয় এবং মানসিকভাবে ভেঙ্গে পড়ে। এখানে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হওয়া তার লক্ষ্যবস্তুতে পৌছানোর ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ফলে সে নিজেকে অযোগ্য মনে করে অসহায়ত্ব বোধ করে। তার এই অসহায়ত্ব বোধই তার ভেতরে হতাশার জন্ম দেয়। তাই উদ্দীপকে সৃষ্ট সোমার মানসিক বিপর্যন্ত অবস্থাকে হতাশা বলে আখ্যায়িত করা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
সোমার মানসিক অবস্থাকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


