দৃশ্যকল্প-১ এ ড. রিয়াজের ব্যবহৃত পদ্ধতির অসুবিধাগুলো লেখ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ ড. রিয়াজ পরীক্ষণ পদ্ধতি ব্যবহার করেছেন। এ পদ্ধতির বেশ কিছু অসুবিধা রয়েছে। এর অসুবিধাগুলো নিচে তুলে ধরা হলো- ১. যে সকল ঘটনা গবেষণাগারে পরীক্ষা করা যায় না অথবা যেসব ঘটনা পরীক্ষার জন্য পরীক্ষণকারীকে অনিশ্চিতভাবে অপেক্ষা করতে হয় সে সকল ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি অচল। যেমন- দাঙ্গাকারী জনতার আচরণ, মিছিলকারীর আচরণ ইত্যাদি । ২. সামাজিক অবস্থার প্রেক্ষাপটে যেসব আচরণের সৃষ্টি হয় (যেমন— জনমত, মনোভাব, বিশ্বাস ইত্যাদি) সেসব ক্ষেত্রে পরীক্ষণ পদ্ধতি ব্যবহার খুবই অসুবিধাজনক । ৩. এ পদ্ধতির আর একটা অসুবিধা হলো, পরীক্ষণপাত্র সব সময় পরীক্ষণকারীকে সহযোগিতা নাও করতে পারে । ৪. পরীক্ষণ পদ্ধতির অন্যতম প্রধান ত্রুটি হলো কৃত্রিম পরিবেশ। কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে এই পদ্ধতিতে পরীক্ষণ চালানো হয়। গবেষণাগারের নতুন এবং নিয়ন্ত্রিত পরিবেশে এসে জীবের আচরণ স্বাভাবিক না হয়ে কৃত্রিম হতে পারে ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ ড. রিয়াজের ব্যবহৃত পদ্ধতির অসুবিধাগুলো লেখ।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


