উদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সিফাতের মধ্যে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। যখন আমাদের সামনে দুইটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হয় তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই । এ ধরনের দ্বন্দ্বকে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। এক্ষেত্রে দুইটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি সমান আকর্ষণীয় হয় । উদ্দীপকের বর্ণনায় সিফাতের ক্ষেত্রে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু কাজ করেছে। সেগুলো হলো মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় দুটোতেই কৃতকার্য হওয়া। দুটোই তার কাছে সমান আকর্ষণীয়। নিম্নে চিত্রের সাহায্যে এ বিষয়টি উপস্থাপন করা হলো— [চিত্র] চিত্র: আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, সিফাতের দ্বন্দ্বমূলক মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
উদ্দীপকে সিফাতের মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Jessore · 2018
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, সিফাতের দ্বন্দ্বমূলক মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব।উত্তর


