রুবির মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ রুবির মধ্যে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের উদ্ভব হয়েছে। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে একটি লক্ষ্যবস্তু থাকে, লক্ষ্যবস্তুটি একদিকে যেমন— আকর্ষণ করে, অন্যদিকে তেমনি বিকর্ষণও করে। অর্থাৎ আকর্ষণীয় ও বর্জনীয় উভয়ই গুণই লক্ষ্যবস্তুতে বর্তমান থাকে। লক্ষ্যবস্তুটির আকর্ষণীয় গুণের কারণে ব্যক্তি এর দিকে অগ্রসর হয়। কিন্তু অগ্রসর হওয়ার সাথে সাথে ঋণাত্মক গুণটি বেশি শক্তিশালী হওয়ায় আবার তাকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখে। ফলে ব্যক্তি হতাশ হয়ে পড়ে। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এর বর্ণনায় রুবি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় উচ্চ বেতনে চাকরি করে। সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি না তা নিয়ে সংশয়ে আছে। প্রত্যাশিত সরকারি চাকরিটা আকর্ষণীয় যা তাকে কাছে টানে আবার কর্মস্থল বান্দরবানে যা বিকর্ষণীয় যা তাকে দূরে সরিয়ে দেয়। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, রুবির মধ্যে যে দ্বন্দ্বের উদ্ভব হয়েছে তা মূলত আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
রুবির মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


