বাদশা তার অবস্থান বোঝাতে কোন কোন কৌশলের আশ্রয় নিয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বাদশা তার অবস্থান বোঝাতে অপব্যাখ্যান ও প্রতিক্ষেপণ কৌশলের আশ্রয় নিয়েছে। নিজের ব্যর্থতা ও অক্ষমতা থেকে উদ্ভূত পীড়াদায়ক গ্লানির কবল থেকে মুক্তি লাভের জন্য ব্যক্তি অপব্যাখ্যার কৌশল ব্যবহার করে। এ কৌশলের মাধ্যমে ব্যক্তি তার অহম বোধকে অক্ষুণ্ণ রাখে এবং ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি লাভ করে। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বাদশা অনেকদিন আগে এসএসসি পাস করেছে। সে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছে। কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না। তাই সে চাকরির আশা ছেড়ে দিয়ে অপব্যাখ্যা দিয়ে বলতে শুরু করল ঘুষ ছাড়া চাকরি হবে না। নিজের অভ্যন্তরীণ আবেগ, বৈশিষ্ট্য বা প্রবণতা বাইরের কোনো কিছুতে প্রতিফলন করাকে প্রতিক্ষেপণ বলে। নিজের ব্যর্থতার জন্য বাইরের কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে দায়ী করা। উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ বাদশা চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি পেতে ব্যর্থ হয়ে সাফাই গাইতে লাগল যে মামা, খালু, ঘুষ ছাড়া চাকরি হবে না। যেমন- নিজের ব্যর্থতার দায় ঠেকাতে গিয়ে সে মামা, খালু, ঘুষ প্রভৃতি বিষয়ের ওপর দায় চাপিয়ে দিল
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
বাদশা তার অবস্থান বোঝাতে কোন কোন কৌশলের আশ্রয় নিয়েছে? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


