কর্মবিরতির প্রয়োজন হয় কেন?
উত্তর: ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মক্ষমতা সংরক্ষণের জন্য কর্ম বিরতির প্রয়োজনীয়তা রয়েছে। অনেক সময় মানুষ একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। ফলে কর্মক্ষমতা হ্রাস পায় এবং উৎপাদনও কমে যায়। এক্ষেত্রে কর্ম বিরতি দেওয়া হলে ব্যক্তি পূর্ণোদ্যমে কাজ শুরু করতে পারে। গবেষণায় প্রমাণিত হয়েছে কর্ম বিরতির সময় যে সময় ব্যয় হয় তাতে উৎপাদন হ্রাস পায় না বরং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
কর্মবিরতির প্রয়োজন হয় কেন?
উদ্দীপক
দৃশ্যকল্প-২;
প্রত্যেক ব্যক্তির মানসিক চাপ মোকাবিলায় সচেতন বা অসচেতন বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে। উদাহরণস্বরূপ আমাদের অতৃপ্ত কমনা বাসনা বা দুঃখজনক স্মৃতিকে আমরা ইচ্ছাকৃতভাবে মনের গভীরে চাপা দিয়ে রাখি। আবার অনেক সময় আমাদের ব্যর্থতাকে প্রতিষ্ঠিত করার জন্য উদ্ভট যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজেকে রক্ষা করতে চাই। এগুলো ভিন্ন ভিন্ন আত্মরক্ষামূলক কৌশল।Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উদাহরণস্বরূপ: একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ, বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।উত্তর


