উদ্দীপকে করিম সাহেব মানসিক চাপ সামলানোর জন্য আত্মরক্ষামূলক ক্ষতিপূরণ কৌশল অবলম্বন করেন।
মানুষ প্রতিনিয়ত চাপ অনুভব করছে। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষ বিভিন্ন পর্যায়ে মানসিক চাপ অনুভব করে। মানসিক চাপ মোকাবিলার একটি সর্বজনীন পদ্ধতি হচ্ছে আত্মরক্ষামূলক কৌশল । আত্মরক্ষামূলক কৌশলের অন্যতম একটি কৌশল হচ্ছে ক্ষতিপূরণ, যা বিপর্যস্ত মানসিক যন্ত্রণাকে প্রশমিত করতে সাহায্য করে।
মানসিক চাপের প্রতি পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে ব্যক্তি এক ধরনের ক্ষতিপূরণমূলক আচরণ করে। অর্থাৎ কোনো কারণে ব্যক্তির মধ্যে মানসিক চপের সৃষ্টি হলে ব্যক্তি তার ওই মানসিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যক্তি অন্য কোনো ক্ষেত্রের সফলতা দিয়ে ক্ষতিপূরণ করে।
উদ্দীপকে দেখা যায়, করিম শেখ তার ছেলের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত। ছেলের ভবিষ্যতের কথা ভেবে তার একমাত্র সম্বল দুধের গাভী বিক্রি করার সিদ্ধান্ত নেয় আর নিজেকে এই ভেবে সান্ত্বনা দেয় পড়াশোনা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে। এখানে করিম শেখ তার ছেলের সংসারের হাল ধরাকে ক্ষতিপূরণের বিকল্প মাধ্যম হিসেবে ভাবতে থাকে। অর্থাৎ গাভী বিক্রি করে যে ক্ষতি হবে ছেলে একদিন লেখাপড়া করে সাফল্য অর্জন করে সংসারের হাল ধরে সে ক্ষতিপূরণ করবে।