সোমার মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে তা- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সোমার মধ্যে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের উদ্ভব হয়েছে। নিচে ব্যাখ্যা করা হলো- আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে একটিমাত্র লক্ষ্যবস্তু থাকে। লক্ষ্যবস্তুটি একদিকে আকর্ষণীয় আবার অন্যদিকে অপ্রীতিকর। অর্থাৎ লক্ষ্যবস্তুটি সমপরিমাণ ধনাত্মক ও সমপরিমাণ ঋণাত্মক বৈশিষ্ট্যের। এ ধনাত্মক বা পছন্দের জন্য ব্যক্তি যেমন লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যেতে চায়, তেমনি ঋণাত্মক বা অপছন্দীয় বৈশিষ্ট্যের জন্য আবার পিছিয়েও যেতে চায়। অর্থাৎ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব একই সাথে কাছে টানে, আবার দূরেও সরিয়ে দেয়। চিত্রের সাহায্যে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: [চিত্র] উদ্দীপকে সোমা ঢাকায় উচ্চ বেতনে বেসরকারি সংস্থায় চাকুরি করে। কিন্তু সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকুরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি-না তা নিয়ে সংশয়ে আছে। এমতাবস্থায় রুবি আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের শিকার। আমাদের সমাজে এ ধরনের পরিস্থিতি অহরহ ঘটে থাকে। এ ধরনের মানসিক চাপের সমাধান বেশ জটিল।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
সোমার মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে তা- ব্যাখ্যা কর।
উদ্দীপক

সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে সোমা ঢাকায় উচ্চ বেতনে বেসরকারি সংস্থায় চাকুরি করে। কিন্তু সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকুরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি-না তা নিয়ে সংশয়ে আছে। এমতাবস্থায় রুবি আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের শিকার। আমাদের সমাজে এ ধরনের পরিস্থিতি অহরহ ঘটে থাকে। এ ধরনের মানসিক চাপের সমাধান বেশ জটিল।উত্তর


