দৃশ্যকল্প-১ এ সোহান কোন প্রকার দ্বন্দ্বের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ সোহান আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন হয়েছে। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের বেলায় একটি লক্ষ্যবস্তু থাকে। লক্ষ্যবস্তুটি একদিকে যেমন আকর্ষণ করে অন্যদিকে তেমনি বিকর্ষণও করে। অর্থাৎ আকর্ষণীয় ও বিকর্ষণীয় উভয়গুণই লক্ষ্যবস্তুতে বর্তমান থাকে। লক্ষ্যবস্তুটির আকর্ষণীয় গুণের কারণে ব্যক্তি একদিকে অগ্রসর হয় কিন্তু অগ্রসর হওয়ার সাথে সাথে ঋণাত্মক গুণটি বেশি শক্তিশালী হওয়ায় অগ্রসর হওয়া থেকে বিরত থাকে। দৃশ্যকল্প-১ এ আমরা দেখতে পাই সোহান একটি সরকারি সংস্থায় চাকরি করে। সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকরি পেলেও কর্মস্থল লালমনিরহাট জেলায় হওয়ায় যোগদান করবে কিনা তা নিয়ে সংশয়ে আছে। এক্ষেত্রে সরকারি চাকরি হওয়ায় সোহানকে যেমন আকর্ষণ করে তেমনি কর্মস্থল লালমনিরহাট হওয়ায় তাকে বিকর্ষণ করে। সুতরাং সোহান আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সোহান কোন প্রকার দ্বন্দ্বের সম্মুখীন হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


