হতাশার উৎস হিসেবে B ও C ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রত্যাশার উৎস হিসেবে ব্যক্তিগত উৎস (B) ও দ্বন্দ্ব (C) - কে বুঝানো হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- ১. ব্যক্তিগত উৎস: ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে, কিন্তু লম্বায় খুব খাট, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই। ২. দ্বন্দ্ব: দুটি সমান শক্তিশালী প্রেষণা যখন একই সাথে উপস্থিত হয়, তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। প্রেষণাগুলো সমান আকর্ষণীয় বা পরস্পর বিপরীত ধর্মীয় হতে পারে। দ্বন্দ্বের সার্থক সমাধানে ব্যর্থ হলেই হতাশার সৃষ্টি হয়। যেমন: দুটি ভালো এবং আকর্ষণীয় বেতনের চাকরি হয়েছে, কোন্টি গ্রহণ করবে অথবা ভালো বেতনের চাকুরি হয়েছে কিন্তু চাকুরীস্থল হলো বান্দরবানের শেষ প্রান্তে অথবা চাকুরি হয়েছে বান্দরবানে কিন্তু বেতন কম-আমরা প্রতিনিয়ত এমন বিভিন্ন দ্বন্দ্বের সম্মুখীন হই। দ্বন্দ্বের সমাধান করতে না পারলে, তখন দেখা দেয় হতাশা।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
হতাশার উৎস হিসেবে B ও C ব্যাখ্যা কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রিয়াজ ভালোভাবে পড়লেখা করেনি বলে ফেল করেছে। কিন্তু সে এটা অস্বীকার করে বলতে থাকে শিক্ষকদের পক্ষপাতিত্ব তার পরীক্ষায় ফেলের জন্য দায়ী। অন্যদিকে আমিন পড়াশোনায় ভালো না। কিন্তু সে ফুটবল খেলায় পারদর্শিতা দেখিয়ে নিজের নৈপুণ্য প্রদর্শন করে।সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উদাহরণস্বরূপ: একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ, বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।উত্তর
উত্তর


