রিয়াজ ও আমিনের ব্যবহৃত কৌশলগুলো বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রিয়াজ ও আমিন যে কৌশলগুলো ব্যবহার করেছে তা হলো যথাক্রমে অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণ এবং ক্ষতিপূরণ, যা আত্মরক্ষণমূলক কৌশলের অন্তর্ভুক্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো- যে ধরনের পরিস্থিতিতে ব্যক্তির মধ্যে মানসিক অস্বস্থিকর অবস্থার সৃষ্টি হয় সেই পরিস্থিতিই হলো মানসিক চাপ। এই মানসিক চাপ মোকাবেলার অন্যতম উপায় হলো আত্মরক্ষামূলক কৌশল। বিপর্যস্ত মানসিক অবস্থার ফলে সৃষ্ট উদ্বেগ ও পীড়নকে এড়ানো বা প্রশমনের লক্ষ্যে সচেতন বা অসচেতনভাবে যেসব মনস্তাত্ত্বিক কৌশল নেওয়া হয় তাই হলো আত্মরক্ষামূলক কৌশল। অপব্যাখ্যান ও ক্ষতিপূরণ হলো দুটি আত্মরক্ষামূলক কৌশল। অপব্যাখ্যান বা যুক্তিসিদ্ধকরণের মাধ্যমে ব্যক্তি তার কৃতকর্মের মূল ঢেকে রেখে ভিন্ন ধরনের উদ্ভট যুক্তি উপস্থাপন করে। কেননা ব্যক্তির উক্ত আচরণ সমাজে গ্রহণযোগ্য নয়। নিজের সুপার ইগোর কাছেও অনেক সময় অগ্রহণযোগ্য হওয়ায় আত্ম সমালোচনা ও সামাজিক সমালোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য এসব বিকল্প যুক্তি ব্যক্তি উপস্থাপন করে থাকে। এতে ব্যক্তি সামাজিক নিন্দক হাত থেকে রক্ষা পাওয়া চেষ্টা করে। অন্যদিকে ক্ষতিপূরণের ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রের ব্যর্থতা বা অক্ষমতার গ্লানিকে অন্য ক্ষেত্রের সফলতা দিয়ে আমরা পূরণ করে থাকি। কোনো ছেলে পড়াশোনায় খারাপ, কিন্তু খেলাধুলায় পারদর্শিতা দেখিয়ে সে তার পড়াশোনায় বিফলতার ক্ষতিপূরণ করে। উদ্দীপকে উল্লেখিত রিয়াজ ও আমিন তাদের মানসিক চাপ দমনের জন্য অপব্যাখ্যান ও ক্ষতিপূরণ নামক আত্মরক্ষামূলক কৌশল অবলম্বন করেছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
রিয়াজ ও আমিনের ব্যবহৃত কৌশলগুলো বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২: রিয়াজ ভালোভাবে পড়লেখা করেনি বলে ফেল করেছে। কিন্তু সে এটা অস্বীকার করে বলতে থাকে শিক্ষকদের পক্ষপাতিত্ব তার পরীক্ষায় ফেলের জন্য দায়ী। অন্যদিকে আমিন পড়াশোনায় ভালো না। কিন্তু সে ফুটবল খেলায় পারদর্শিতা দেখিয়ে নিজের নৈপুণ্য প্রদর্শন করে।সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ, টঙ্গী, গাজীপুর · 2025
উত্তর
উত্তর
উদাহরণস্বরূপ: একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ, বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।উত্তর
উত্তর


