দৃশ্যকল্প-২ এ কর্মভার নিরসনে A ও B কৌশলের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ কর্মভার নিরসনে A ও B কৌশল হলো কর্মক্ষেত্রে প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন ও কর্মানুসূচি। কর্মক্ষেত্রে আলো, বায়ু চলাচল, তাপমাত্রা প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। কর্মক্ষেত্রে অপর্যাপ্ত ও অত্যুজ্জ্বল আলো উভয়ই দৃষ্টিগত অস্বস্তি ও ক্লান্তি ঘটায়। কলকারখানায় পর্যাপ্ত বায়ু চলাচলের সুবন্দোবস্ত না থাকলে বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পায় এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে কর্মীদের মধ্যে অস্বস্তি সৃষ্টি হয় এবং স্বাস্থ্যের ক্ষতি হয়। তাই কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে। অন্যদিকে কর্মক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করতে হলে সঠিক কর্মানুসূচির ব্যবস্থা করতে হবে। সনাতন ধারণায় মনে করা যেতে পারে, উৎপাদন বৃদ্ধির একটি সহজ উপায় হচ্ছে কর্মঘণ্টা বাড়ানো। কিন্তু দেখা যায় যে, কর্মঘন্টা হ্রাস করলে উৎপাদন বৃদ্ধি পায়। কর্মঘণ্টা বাড়ালে উৎপাদনের হার হ্রাসের কারণ হচ্ছে, বেশিক্ষণ ধরে কাজ করতে হবে বলে কর্মী ইচ্ছাকৃতভাবে তার কাজের গতি কমিয়ে দেয়, যাতে করে সে তাড়াতাড়ি ক্লান্ত না হয়ে পড়ে। তাছাড়াও কর্মঘণ্টা বাড়ালে অনির্ধারিত বিশ্রাম, অনুপস্থিতি ও কর্মে ভুলভ্রান্তির পরিমাণ বেড়ে যায়। ব্যক্তির ক্লান্তি দূর করার জন্য এবং কর্মদক্ষতা সংরক্ষণের জন্য কর্ম বিরতির আবশ্যকতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, কর্মবিরতির ফলে যে সময় ব্যয় হয়, তাতে উৎপাদন হ্রাস পায় না বরং উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়। কর্মভার কর্মদক্ষতা ও উৎপাদন বৃদ্ধির আওতায়। তাই দক্ষতা ও উৎপাদন বৃদ্ধিতে কর্মভার নিরসনের কার্যকরি পদক্ষেপ গ্রহণ করা দরকার।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কর্মভার নিরসনে A ও B কৌশলের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উদাহরণস্বরূপ: একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ, বাড়িতে থাকলেও 'মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।উত্তর


