রফিকের মধ্যে যে মানসিক চাপের সৃষ্টি হয়েছে তার উৎসগুলো বর্ণনা কর।
উত্তর: রফিক প্রতিযোগিতামূলক বুয়েট পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করতে না পারায় মানসিকভাবে অস্বস্তিতে বা হতাশায় ভুগছে যার উৎস হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে, কিন্তু লম্বায় খুবই খাটো, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুক্তিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই। মানসিক অক্ষমতাও হতাশার কারণ হতে পারে। যেমন ক্লাসে প্রথম হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা, কিন্তু স্মৃতিশক্তি খুবই কম অথবা নেতা হবার দারুণ ইচ্ছে, কিন্তু সবার সাথে খোলামেলা মিশতে পারে না। উদ্দীপকের রফিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় সে ব্যক্তিগত ব্যর্থতাকে প্রধান কারণ হিসেবে মনে করছে এখানে এটি তাকে মানসিকভাবে অস্বস্তিতে ফেলেছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
রফিকের মধ্যে যে মানসিক চাপের সৃষ্টি হয়েছে তার উৎসগুলো বর্ণনা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


