দৃশ্যকল্প-১ এর প্রকারভেদ উল্লেখ করে এটি নিরসনের কৌশলসমূহ বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ কর্মভারের প্রকারভেদ সম্পর্কে উল্লেখ আছে। কর্মভার দুই ধরনের। যথা- ১. দৈহিক কর্মভার, এর ফলে কতকগুলো শারীরবৃত্তিয় পরিবর্তন ঘটে, যেগুলো ব্যক্তি নিজে এবং অন্যরাও প্রত্যক্ষ করতে ও পরিমাপ করতে পারে। ২. মানসিক কর্মভার, যা কর্মভারের অনুভূতি বা অবসাদবোধ, যা শুধু ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারে। কর্মভার কর্মক্ষমতা ও উৎপাদন বৃদ্ধির অন্তরার। তাই দক্ষতা ও উৎপাদন বৃদ্ধি করতে হলে কর্মভার নিরসনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পদক্ষেপগুলো- ১. কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন করতে হবে। প্রাকৃতিক পরিবেশ বলতে কর্মক্ষেত্রের আলো, বায়ু চলাচল, তাপমাত্রা প্রভৃতিকে বোঝানো হয়। কর্মক্ষেত্রে অপর্যাপ্ত ও অত্যুজ্জ্বল আলো উভয়ই কর্মীর দৃষ্টিগত অস্বস্তি ও ক্লান্তি ঘটায়। কাজেই কর্মক্ষেত্রের প্রাকৃতিক পরিবেশের উন্নয়ন হলে কর্মভার নিরসন হবে। ২. সঠিক কর্মানুসূচি ও কার্য বিরতির ব্যবস্থা করতে হবে। গবেষণায় দেখা যায়, কর্মঘণ্টা হ্রাস করলে উৎপাদন বৃদ্ধি পায়। অন্যদিকে কর্মঘণ্টা বাড়ালে উৎপাদন হ্রাস পায়। যার কারণ কর্মীরা তাড়াতাড়ি ক্লান্ত হওয়ার ভয়ে কাজের গতি কমিয়ে দেয়, ফলে উৎপাদন হ্রাস পায়। ব্যক্তির কর্মক্লান্তি দূর করা এবং কর্মদক্ষতা সংরক্ষণের জন্য কর্মবিরতির আবশ্যকতাও রয়েছে। ৩. শিল্পক্ষেত্রে কার্য পুনর্বিন্যাসের প্রয়োজন রয়েছে। কর্মবিন্যাস বলতে বোঝায় কোনো কর্মকে এমনভাবে পুনঃ পরিকল্পনা করা, যার ফলে কর্মীর দক্ষতা, উৎপাদন ও কর্মসন্তুষ্টি বৃদ্ধি পায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর প্রকারভেদ উল্লেখ করে এটি নিরসনের কৌশলসমূহ বর্ণনা কর।
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর

উত্তর
উত্তর


