রেহানার জানতে পারা চাপমূলক পরিস্থিতিগুলোর সাথে তুমি কী একমত? তোমার পাঠ্যবইয়ের আলোকে আলোচনা কর।
উত্তর: রেহানার জানতে পারা চাপমূলক পরিস্থিতিগুলোর সাথে আমি একমত। পাঠ্যবইয়ের আলোকে তা আলোচনা করা হলো- ব্যক্তিজীবনে চাপমূলক পরিস্থিতি বিভিন্ন রকম হতে পারে। সন্তানের প্রতি পিতামাতার উচ্চ প্রত্যাশা সন্তানের উপর চাপ তৈরি করে। প্রত্যেক বাবা-মাই চায় তার সন্তান ভালোভাবে বড় হবে এবং সাফল্যের উচ্চ পর্যায়ে যেতে পারে। কিন্তু কোনো কোনো বাবা-মা সন্তান সম্পর্কে অবাস্তব উচ্চাশা পোষণ করে, যা অর্জন করা সন্তানের পক্ষে সম্ভব নয়। সামর্থ্যের বাইরে লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য শিশুরা বার বার ব্যর্থ হয় এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে শিশুরা মানসিক চাপের সম্মুখীন হয়। শৈশবকালের বাবা-মায়ের স্নেহ, ভালবাসা সন্তানের স্বাভাবিক বিকাশে সহায়তা করে। কিন্তু স্নেহ বঞ্চিত শিশুদের ক্ষেত্রে প্রাপ্ত বয়স্কে অন্যের প্রতি হৃদ্যতাবোধ সৃষ্টি হয় না। একদিকে বঞ্চনা অন্যদিকে অতিরিক্ত স্নেহ, ভালবাসাও শিশুর উপর মানসিক চাপ তৈরি করে, যা তার বিকাশে বাধা দেয়। শৈশবের মানসিক আঘাতও শিশুর উপর চাপ সৃষ্টি করে। ভয়ঙ্কর বা মর্মান্তিক কোনো ঘটনা স্বভাবতই কোমলচিত্ত শিশুর মনে প্রচণ্ড আঘাতরূপে কাজ করে এবং তার মনে স্থায়ী ক্ষতের সৃষ্টি করে। এ ধরনের শিশুরা পরিণত বয়সে দুর্বলচিত্ত ও ক্ষণভঙ্গুর ব্যক্তিত্বের অধিকারী হয়। বেকারত্বও মানুষের জীবনে বিপর্যয় নিয়ে আসে। বেকারত্বের জন্য ব্যক্তি মানসিক চাপের সম্মুখীন হয়। ফলে ব্যক্তি সঠিক আচরণ করতে ব্যর্থ হয়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
রেহানার জানতে পারা চাপমূলক পরিস্থিতিগুলোর সাথে তুমি কী একমত? তোমার …
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


