আবুল মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেছেন তা কতখানি যৌক্তিক? মতামত দাও।
উত্তর: আবুল মানসিক চাপ সামলানোর জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করেছেন তা কিছুটা যৌক্তিক। উদ্দীপকে আবু তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে তার একমাত্র সম্বল দুধের গাড়ী বিক্রয় করা সিদ্ধান্ত নেয়।আর নিজেকে এই বলে সান্ত্বনা দেয় পড়াশুনা করে তার ছেলে সংসারের হাল ধরবে। উদ্দীপকে আবুল তার একমাত্র সম্বল বিক্রি করে ক্ষতিপূরণ করেছে।কোন ক্ষেত্রের ব্যর্থতা বা অক্ষমতার গ্লানিকে কি অন্য ক্ষেত্রে সফলতা দিয়ে আমরা ক্ষতিপূরণ করে থাকি। আবার কোন বিষয়ে ব্যর্থ ব্যক্তি অপরের সঙ্গে বা অপরের কৃতিত্বের সঙ্গে নিজেকে অভিন্ন মনে করে তৃপ্তি পায়। এটিকে একাত্নভবন বলে। যেমন আবুল তার ছেলের কৃতিত্বে নিজের তৃপ্তি খুঁজছে। সুতরাং বলা যায়, মানসিক চাপ সামলানোর জন্য ক্ষতিপূরণ ও একাত্নভবনের আশ্রয় গ্রহণ করেছে আবুল। কারো কাছে কোন প্রার্থনা না করে নিজের শেষ সম্বল বিক্রি করা কিছুটা অযৌক্তিক হলেও উপরিউক্ত কৌশল অনেকটা যৌক্তিক।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
আবুল মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করেছেন তা কতখানি যৌক…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


