বাদশাহ তার অবস্থান বুঝাতে কোন কোন কৌশলের আশ্রয় নিয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে বাদশা তার অবস্থান বুঝাতে আত্মরক্ষামূলক কৌশলের অপব্যাখ্যান, প্রতিক্ষেপণ কৌশলের আশ্রয় নিয়েছে। নিচে বিশ্লেষণ করা হলো- আত্মরক্ষামূলক কৌশল হলো এমন এক ধরনের পরোক্ষ মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া বা কৌশল, যার দ্বারা ব্যক্তি তার বিপর্যস্ত মানসিক অবস্থার মোকাবেলা করে থাকে। মানসিক চাপ মোকাবেলায় এটি একটি সর্বজনীন পদ্ধতি বা কৌশল। এই কৌশলের মধ্য দিয়ে ব্যক্তি তার হতাশাগ্রস্ততায় অথবা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় সৃষ্ট মানসিক পীড়ন বা যন্ত্রণাকে প্রশমিত করার চেষ্টা করে বা তা থেকে মুক্তি পেতে চায়। অপব্যাখ্যান: এ কৌশলের মাধ্যমে ব্যক্তি তার কৃতকর্মের মূল কারণ ঢেকে রেখে ভিন্ন ধরনের উদ্ভট যুক্তি উপস্থাপন করে। কেননা ব্যক্তির উক্ত আচরণ সমাজে গ্রহণযোগ্য নয়। নিজের সুপার ইগোর কাছেও অনেক সময় অগ্রহণযোগ্য হওয়ায় আত্মসমালোচনা ও সামাজিক সমালোচনা থেকে রক্ষা পাওয়ার জন্য এসব বিকল্প যুক্তি উপস্থাপন করে থাকে। এতে ব্যক্তি সামাজিক নিন্দার হাত থেকে রক্ষা পায়। উদ্দীপকে বাদশা চাকুরী না পেয়ে আশা ছেড়ে দেয় এবং বলতে থাকে মামা, খালু, ঘুষ ছাড়া চাকুরী হবে না। আবার নিজের অভ্যন্তরীণ আবেগ, বৈশিষ্ট্য বা প্রবণতা বাইরের কোনো কিছুতে প্রতিফলন করাকে প্রতিক্ষেপণ বলে। এক্ষেত্রে ব্যক্তি নিজের ব্যর্থতার জন্য বাইরের কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে দায়ী করে। উদ্দীপকে বাদশা চাকুরী না পেয়ে মামা, খালু, ঘুষ প্রভৃতির অভাবকে দায়ী করে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
বাদশাহ তার অবস্থান বুঝাতে কোন কোন কৌশলের আশ্রয় নিয়েছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আন্তঃকলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে ছবির ঢাকায় উচ্চ বেতনে বেসরকারি সংস্থায় চাকুরি করে। কিন্তু সম্প্রতি সে প্রত্যাশিত সরকারি চাকুরি পেলেও কর্মস্থল বান্দরবানে হওয়ায় যোগদান করবে কি-না তা নিয়ে সংশয়ে আছে। এমতাবস্থায় ছবির আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের শিকার। আমাদের সমাজে এ ধরনের পরিস্থিতি অহরহ ঘটে থাকে। এ ধরনের মানসিক চাপের সমাধান বেশ জটিল।উত্তর


