উদ্দীপকের আলোকে কোন দ্বন্দ্বকে ব্যাখ্যা করা যায়, বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকের আলোকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বকে ব্যাখ্যা করা যায়। নিচে তা বুঝিয়ে লেখা হলো- যখন দুটি অপ্রীতিকর লক্ষ্যবস্তু থাকে এবং ইচ্ছার বিরুদ্ধে হলেও একটি গ্রহণ না করে উপায় থাকে না তখন যে দ্বন্দ্বের উদ্ভব হয় তাকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। এ ধরনের দ্বন্দ্ব সবচেয়ে বেশি হতাশার সৃষ্টি করে। এ ধরনের দ্বন্দ্বে দু'ধরনের আচরণ লক্ষ্য করা যায়, প্রথমত আচরণ ও চিন্তার দোদুল্যমানতা, দ্বিতীয়ত দ্বন্দ্বমূলক পরিস্থিতি ত্যাগ করার প্রচেষ্টা। আমরা উদ্দীপকে দেখতে পাই জলে কুমির ডাঙ্গায় বাঘ। এখানে কুমির ও বাঘ উভয়ই ঋণাত্মক বস্তু। সুতরাং এখানে যে দ্বন্দ্বের প্রকাশ ঘটেছে তা হলো বিকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কোন দ্বন্দ্বকে ব্যাখ্যা করা যায়, বুঝিয়ে লেখ।
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


