উক্ত দ্বন্দ্বসহ দ্বন্দ্বের সকল প্রকারভেদ বর্ণনা কর।
উত্তর: পরস্পর বিরোধী দুটি বা দুইয়ের অধিক প্রেষণা একই সাথে উপস্থিত হলে ব্যক্তির মধ্যে উভয়মুখী যে মানসিক অবস্থার সৃষ্টি হয় তাকে দ্বন্দ্ব বলে। দ্বন্দসমূহকে প্রধানত চারটি প্রধান ভাগে ভাগ করা যায়- ১. আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব: যখন আমাদের সামনে দুটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হবে তখন আমরা আকর্ষণ আকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন হই। ২. বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: যখন দুটি অপ্রীতিকর লক্ষ্যবস্তু থাকে এবং ইচ্ছার বিরুদ্ধে হলেও একটি গ্রহণ না করে উপায় থাকে না তখন যে দ্বন্দ্বের উদ্ভব হয় তাকে বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। ৩. আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এ ধরনের দ্বন্দ্বে একটি লক্ষ্যবস্তু থাকে। লক্ষ্যবস্তুটি একদিকে যেমন আকর্ষণ করে তেমনি অন্যদিকে বিকর্ষণও করে। অর্থাৎ আকর্ষণীয় ও বর্জনীয় উভয় গুণই লক্ষ্যবস্তুতে বর্তমান থাকে। ৪. দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব: এ ধরনের দ্বন্দ্বে দুটি লক্ষ্যবস্তু থাকে এবং প্রতিটি লক্ষবস্তুরই ধনাত্মক ও ঋণাত্মক অর্থাৎ ভালো ও মন্দ দুটি দিক রয়েছে। ভালোর দিকটি ব্যক্তিকে আকর্ষণ করে এবং মন্দের দিকটি তাকে বিকর্ষণ করে। কিন্তু দুটি লক্ষ্যবস্তুর একটি তাকে গ্রহণ করতে হবে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
উক্ত দ্বন্দ্বসহ দ্বন্দ্বের সকল প্রকারভেদ বর্ণনা কর।
উদ্দীপক
রাজশাহী সরকারি সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


