দৃশ্যকল্প-২ এ মিজান ও করিমের গৃহীত প্রতিরক্ষা কৌশল কী?' তার তুলনামূলক আলোচনা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মিজান ও করিমের গৃহীত প্রতিরক্ষা কৌশলকে আত্মরক্ষামূলক কৌশল বলে। মিজানের ক্ষেত্রে যুক্তি সিদ্ধকরণ এবং করিমের ক্ষেত্রে 'অবদমন' কৌশলের ব্যবহার হয়েছে। নিচে এগুলোর তুলনামূলক আলোচনা করা হলো- যুক্তিসিদ্ধকরণ: নিজের ব্যর্থতা ও অক্ষমতা থেকে উদ্ভূত পীড়াদায়ক গ্লানির কবল থেকে মুক্তি লাভের জন্য ব্যক্তি যুক্তিসিদ্ধকরণ কৌশল ব্যবহার করে। এ কৌশলের মাধ্যমে ব্যক্তি তার অহম বোধকে অক্ষুণ্ণ রাখে এবং ব্যর্থতার গ্লানি থেকে মুক্তি লাভ করে। উদাহরণস্বরূপ দৃশ্যকল্প-২ এ অফিস সহকারী মিজানের দুর্নীতির বিষয়ে যে বক্তব্য দেয় অন্যরা দুর্নীতি করে তাই সেও করে। এসবক্ষেত্রে আমরা আমাদের অক্ষমতাকে ঢাকবার জন্য যুক্ত্যাভাসের আশ্রয় নিয়ে অন্যের চোখে আমাদের আত্মমর্যাদা রক্ষা কবার চেষ্টা করি। অবদমন: তীব্র মানসিক চাপের ফলে আমাদের মনের ইচ্ছাগুলো বা অসামাজিক ও নীতিবিরোধী কাজগুলো আমাদের নিজেদের কাজেই গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন করা সম্ভব হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অচেতন 'মনে দাবিয়ে রাখে। এ জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজটিকে অবদমন বলে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ মিজান ও করিমের গৃহীত প্রতিরক্ষা কৌশল কী?' তার তুলনামূ…
উদ্দীপক
দৃশ্যকল্প-২: মিজান অফিস সহকারী। কিছুদিন হলো অফিসে সকলের মুখে তার দুর্নীতির কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে তার বক্তব্য হলো অন্যরা দুর্নীতি করে তাই আমিও করি। অন্যদিকে করিম তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে হঠাৎ মারামারি করে। পরে সে বুঝতে পারে কাজটি ঠিক হয়নি। ঘটনাটি বন্ধু মহলে জানাজানি হলে সে লজ্জায় পড়বে এতে সে চরমভাবে অনুশোচনায় ও মনোকষ্টে ভোগে। তাই সে বিষয়টি জোর করে ভুলে যেতে চায় এবং ভুলে যায়।ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


