দৃশ্যকল্প-২ এ মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে ফুয়াদ, নাবিল ও জামাল সাহেবের কৌশল ভিন্ন হলেও এরা একই শ্রেণিভুক্ত- উক্তিটি ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে ফুয়াদ, নাবিল ও জামান সাহেব যথাক্রমে প্রতিক্ষেপন, অপব্যাখ্যান এবং অপস্থাপন কৌশল ব্যবহার করেছে যেগুলো ভিন্ন হলেও একেই শ্রেণিভুক্ত । নিজের অভ্যন্তরীণ আবেগ, বৈশিষ্ট্য বা প্রবণতা বাইরের কোনো কিছুতে প্রতিফলন করাকে প্রতিক্ষেপন বলে । নিজের ব্যর্থতার জন্য বাইরের কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে দায়ী করা। যেমন-দৃশ্যকল্প-২ এ ফুয়াদ দুর্নীতি করে ধরা পড়ে এবং যুক্তি দেয় সকলেই তো কিছু না কিছু দুর্নীতি করে তাই সেও করেছে। তার এ কৌশলকে আত্মরক্ষামূলক কৌশলের অন্তর্গত প্রতিক্ষেপণকে নির্দেশ করে। আবার নিজের ব্যর্থতা ও অক্ষমতা থেকে উদ্ভূত পীড়াদায়ক গ্লানির কবল থেকে মুক্তি লাভের জন্য ব্যক্তি যুক্ত্যাভাসের আশ্রয় নিয়ে নিজের আত্মমর্যাদা রক্ষা করার চেষ্টা করে। যেমন-দৃশ্যকল্প-২ এ নাবিল পরীক্ষায় খারাপ ফলাফল করে সবাইকে বলে বেড়াচ্ছে, শিক্ষক ভালো পড়াতে পারেন না বলে সে অকৃতকার্য হয়েছে। এ কৌশলটি আত্মরক্ষামূলক কৌশলের অন্তর্গত অপব্যাখ্যানকে নির্দেশ করে । অনেক সময় ব্যক্তি ব্যর্থ হলে তার মনে আক্রোশের সৃষ্টি হয়। ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি যদি অত্যন্ত শক্তিশালী হয় তাহলে তার ক্রোধ দুর্বল ও নিরপরাধ ব্যক্তির প্রতি স্থানান্তরিত হয়। এ ধরনের স্থানান্তরকে অপস্থাপন বলে । যেমন-দৃশ্যকল্প-২ এ জামান সাহেবকে তার বস প্রায় প্রতিদিন বকাবকি করেন । তিনি এই ক্ষোভ কারণে অকারণে স্ত্রীর উপর প্রকাশ করেন। এটি আত্মরক্ষামূলক কৌশলের অন্তর্গত অপস্থাপনকে নির্দেশ করে । সুতরাং বলা যায়, প্রতিক্ষেপণ, অপব্যাখ্যান ও অপস্থাপন প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কৌশল । তবে প্রতিটিই আত্মরক্ষামূলক কৌশলের অন্তর্গত। অর্থাৎ এরা ভিন্ন হলেও একই শ্রেণিভূক্ত ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ মানসিক চাপ সামলানোর ক্ষেত্রে ফুয়াদ, নাবিল ও জামাল সা…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


