দৃশ্যকল্প-১ এ পরিলক্ষিত দ্বন্দ্ব ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ এর চিত্রটি আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে নির্দেশ করে । যখন আমাদের সামনে দুটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হয়, তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। এ ধরনের দ্বন্দ্ব আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব নামে পরিচিত। আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটি লক্ষবস্তুই একই সাথে সমান আকর্ষণীয়। যেমন— পহেলা বৈশাখে দুটি দাওয়াত এসেছে। বন্ধু দাওয়াত করেছে মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাওয়ার, আর এক বান্ধবী দাওয়াত করেছে বিভিন্ন ধরনের পিঠা খাওয়ার। সময় দুপুর ১:৩০ মিনিট। দুজনের সাথেই গভীর বন্ধুত্ব । দ্বন্দ্ব হলো কার দাওয়াত রক্ষা করবে- বন্ধুর না বান্ধবীর? দৃশ্যকল্প-১ এর চিত্র অনুসারে, নিম্নোক্তভাবে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বকে দেখানো যায়— [চিত্র]
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ পরিলক্ষিত দ্বন্দ্ব ব্যাখ্যা করো ।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : রাহিল কৈশোর অতিক্রম করেছে। এরই মধ্যে পিতা-মাতার বিচ্ছেদ হয়েছে। তাছাড়া শৈশবে তার সামনে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনা তাকে আজও পীড়া দেয়। অন্যদিকে মৌসুমিকে জিপিএ ৫.০০ পাওয়ার জন্য তার মা খুব চাপ দেয়। এ নিয়ে প্রায়ই সে চিন্তিত হয়ে পড়ে।ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর

উত্তর


