লিপির মধ্যে যে ধরনের দ্বন্দ্ব বিদ্যমান তা ব্যাখ্যা কর।
উত্তর: লিপির মধ্যে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব বিদ্যমান । যখন আমাদের সামনে দুইটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে এটি গ্রহণ করতে হয়, তখন আমরা যে দ্বন্দ্বের সম্মুখীন তাকে আকর্ষণ-আকষর্ণ দ্বন্দ্ব বলে। এক্ষেত্রে দুটি ধনাত্মক লক্ষবস্তু থাকে এবং দুটিই সমান আকর্ষণীয় হয়। তবে এ ধরনের দ্বন্দ্ব ততটা জটিল নয় । এর সহজেই সমাধান করা যায় । উদ্দীপকে দেখা যায়, বার্ষিক পরীক্ষা শেষে লিপির বান্ধবীরা সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করে। ঠিক সেই দিনই তার চাচাতো, মামাতো ভাই বোনেরা একসাথে ঘুরতে যাবার আয়োজন করেছে । এখানে লিপির কাছে উভয়ই সমান আকর্ষণীয় ফলে এ অবস্থায় সে যেন দ্বন্দ্বের সম্মুখীন হয় তা হলো আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
লিপির মধ্যে যে ধরনের দ্বন্দ্ব বিদ্যমান তা ব্যাখ্যা কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


