ফাহাদের মধ্যে যে ধরনের মানসিক চাপ বিদ্যমান তা বিশ্লেষণ কর ।
উত্তর: ফাহাদের মধ্যে যে ধরনের মানসিক চাপ বিদ্যমান তা কর্মভারকে নির্দেশ করে । কর্মভার মানুষের কর্মদক্ষতার একটি গুরুতর প্রতিবন্ধক। কর্মভার এমন একটি ব্যাপক ধারণা যা বিভিন্ন লোক বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া, বিরক্তিবোধ বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘক্ষণ কাজ করার ফলে সৃষ্ট মানসিক অবস্থা। কর্মভারের সাথে ক্লান্তির সম্পর্ক রয়েছে। অনেকেই বলেছেন যে কর্মভার হচ্ছে দীর্ঘক্ষণ কাজ করার ফলে সাময়িকভাবে কর্মক্ষমতা হ্রাস পাওয়া। কর্মভারের অনুভূতিও সকলের একরকম হয় না। কারণ কারও মাথা ব্যাথা করে, কারও মাংস পেশিতে যন্ত্রণা হয়, শরীরের অংশবিশেষ শক্ত হয়ে যায়, কারও চোখ ব্যাথা ও ঘুমঘুমভাব অনুভূত হয়, কারও হয় মানসিক যন্ত্রণা আবার কেউ কেউ অনুভব করেন যেন সমস্ত শরীরে একটা জড়তা নেমে আসছে । অনেক সময় এ ধরনের অনুভূতি ও একঘেয়েমিজনিত বিরক্তি কিংবা কাজে আগ্রহের অভাব এগুলোর মধ্যে পার্থক্য করা যায় না। সুতরাং বলা যায়, ফাহাদের এইচএসসি পরীক্ষার কারণে বিভিন্ন কোচিং ও পড়াশোনায় ব্যস্ত থাকায় সে যে মানসিক চাপের সম্মুখীন হয় তা কর্মভারকে নির্দেশ করে। কর্মভারের কারণে ক্লান্তি, ঝিমুনিভাব, মাথাব্যাথা সহ বিভিন্ন শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় যা ফাহাদের ক্ষেত্রেও লক্ষ্যনীয়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
ফাহাদের মধ্যে যে ধরনের মানসিক চাপ বিদ্যমান তা বিশ্লেষণ কর ।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


