দৃশ্যকল্প-১ এ হতাশার উৎস হিসেবে B ও C ব্যাখ্যা কর ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা যথাক্রমে হাতাশার ব্যক্তিগত উৎস ও দ্বন্দ্বকে নির্দেশ করা হয়ছে। ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে । শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন— সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে, কিন্তু লম্বায় খুবই খাট। আবার মানসিক অক্ষমতা ও হতাশার কারণ হতে পারে। যেমন— ক্লাসে প্রথম হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা, কিন্তু স্মৃতিশক্তি খুবই কম অথবা নেতা হবার দারুন ইচ্ছে, সবার সাথে খোলামেলা মিশতে পারে না । দুটি সমান শক্তিশালী প্রেষণা যখন একই সাথে উপস্থিত হয়, তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। প্রেষণাগুলো সমান আকর্ষণীয় বা পরস্পর বিপরীত ধর্মীয় হতে পারে। দ্বন্দ্বের সার্থক সমাধানে ব্যর্থ হলেই হতাশার সৃষ্টি হয় । দুটি ভালো এবং আকর্ষণীয় বেতনের চাকরি হয়েছে, কোনটি গ্রহণ করবে; অথবা ভালো বেতনের চাকরি হয়েছে কিন্তু চাকরিস্থল হলো খাগড়াছড়ির শেষ প্রান্তে; অথবা চাকরি হয়েছে খাগড়াছড়িতে কিন্তু বেতন খুবই কম - - আমরা প্রতিনিয়তই এমন বিভিন্ন দ্বন্দ্বের সম্মুখীন হই। দ্বন্দ্বের সমাধান করতে না পারলে তখন দেখা দেয় হতাশা ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ হতাশার উৎস হিসেবে B ও C ব্যাখ্যা কর ।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


