আদনানের মধ্যে কোন ধরনের দ্বন্দের সৃষ্টি হয়েছে? – ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে আদনানের মধ্যে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। নিম্নে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্বের ব্যাখ্যা প্রদান করা হলো— যখন আমাদের সামনে দুইটি সমান আকর্ষণীয় বস্তু থাকে এবং সেখান থেকে একটি গ্রহণ করতে হবে তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই । এ ধরনের দ্বন্দ্বকে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। এক্ষেত্রে দুইটি ধনাত্মক লক্ষ্যবস্তু থাকে এবং দুটির সমান আকর্ষণীয় হয় । উদ্দীপকের বর্ণনায় আদনানের ক্ষেত্রে দুটি ধনাত্মক লক্ষ্যবস্তু কাজ করেছে। সেগুলো হলো মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় দুটোতেই কৃতকার্য হওয়া। দুটোই তার কাছে সমান আকর্ষণীয়। নিম্নে চিত্রের সাহায্যে এ বিষয়টি উপস্থাপন করা হলো— [চিত্র] উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, আদনানের দ্বন্দ্বমূলক মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
আদনানের মধ্যে কোন ধরনের দ্বন্দের সৃষ্টি হয়েছে? – ব্যাখ্যা কর ।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, আদনানের দ্বন্দ্বমূলক মানসিক অবস্থার সৃষ্টি হয়েছে আর সেটি হচ্ছে আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব ।উত্তর


