দৃশ্যকল্প-২ এ রহিম এর মধ্যে সৃষ্ট সমস্যা উদাহরণসহ বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রহিম এর মধ্যে সৃষ্ট সমস্যাটি হলো দ্বিগুণ আকর্ষণ- বিকষর্ণ দ্বন্দ্ব ৷ যখন কোনো ব্যক্তির সামনে দুটি লক্ষ্যবস্তু থাকে এবং দুটি বস্তুরই ধনাত্বক ও ঋণাত্মক দিক থাকে তখন তাকে দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে । লক্ষ্যবস্তু দুটির ভালো দিকটি ব্যক্তিকে আকর্ষণ করে এবং খারাপ দিকটি ব্যক্তিকে বিকর্ষণ করে। অথচ লক্ষবস্তুর একটি তাকে গ্রহণ করতে হয়, আর তখনই গ্রহণ-বর্জনের সিদ্ধান্তহীনতায় ব্যক্তির মধ্যে দেখা দেয় দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব । উদ্দীপকের রহিম একই সময়ে দুটি চাকরি পান। একটি নিজ জেলায় হলেও সুযোগ-সুবিধা ও বেতন ভাতা কম। অন্যটি দুর্গম এলাকায় হলেও বেতন- ভাতা ও সুযোগ-সুবিধা আকর্ষণীয়। অর্থাৎ দুটি লক্ষবস্তুতেই ভালো ও মন্দ দিক রয়েছে। সুতরাং বলা যায়, রহিমের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব হলো দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব। [চিত্র] চিত্র : দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ রহিম এর মধ্যে সৃষ্ট সমস্যা উদাহরণসহ বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : পড়ালেখা শেষে রহিম একত্রে দুটি চাকরির নিয়োগপত্র পায়। এর একটি তার নিজ জেলায় কিন্তু বেতন-ভাতা কম। অন্যটি দুর্গম এলাকায় তবে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বেশি। কিন্তু সে কোনটিতে যোগদান করবে তা নিয়ে বেশ চিন্তিত।রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
চিত্র : দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব

