আলমের মধ্যে সৃষ্ট সমস্যা উদাহরণসহ বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আলম দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন । নিচে তা ব্যাখ্যা করা হলো- যখন কোনো ব্যক্তির সামনে দুটি লক্ষ্যবস্তু থাকে এবং দুটি বস্তুরই ধনাত্মক ও ঋণাত্মক দিক থাকে তখন তাকে দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলে। লক্ষ্যবস্তু দুটির ভালো দিকটি ব্যক্তিকে আকর্ষণ করে এবং খারাপ দিকটি ব্যক্তিকে বিকর্ষণ করে। অথচ লক্ষ্যবস্তুর একটি তাকে গ্রহণ করতে হয়। আর তখনই গ্রহণ-বর্জনের সিদ্ধান্তহীনতায় ব্যক্তির মধ্যে দেখা দেয় দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব। উদ্দীপকে আলম একই সময়ে দুটি চাকুরি পান। একটি নিজ জেলায় হলেও সুযোগ-সুবিধা ও বেতন ভাতা কম। অন্যটি দুর্গম সীমান্তবর্তী এলাকায় হলেও বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা আকর্ষণীয়। অর্থাৎ দুটি লক্ষ্যবস্তুতেই ভালো ও মন্দ দিক রয়েছে। সুতরাং বলা যায়, আলম্বের মধ্যে সৃষ্ট দ্বন্দ্ব হলো দ্বিগুন আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
আলমের মধ্যে সৃষ্ট সমস্যা উদাহরণসহ বিশ্লেষণ কর ।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


