দৃশ্যকল্প-১ এ চিহ্নিত A ও B অংশটি ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ কর্মভারের দুটি প্রকার/ধরনের মধ্যে A হলো দৈহিক বা বস্তুনিষ্ট কর্মভার এবং B হলো মানসিক বা ব্যক্তিনিষ্ট কর্মভার । A: দৈহিক বা বস্তুনিষ্ট : কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া, ক্লান্তি বিরক্তিবোধ বৃদ্ধি পাওয়া ও দীর্ঘক্ষণ কাজ করার ফলে মানসিক অবসাদ তৈরি হওয়া। কর্মভারের প্রকারভেদের মধ্যে দৈহিক কর্মভার অন্যতম যা উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ তুলে ধরা হয়েছে। দৈহিক কর্মভারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে— এর ফলে কতগুলো শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যা ব্যক্তি নিজে এবং অন্যরাও প্রত্যক্ষ করতে পারে । B : মানসিক বা ব্যক্তিনিষ্ট : মানসিক কর্মভার হচ্ছে কর্মভারের অনুভূতি বা অবসাদবোধ, যা শুধু ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারে। অন্যরা তা প্রত্যক্ষও করতে পারে না এবং বস্তুনিষ্ঠভাবে পরিমাপও করতে পারে না। চিন্তা করার আসক্তি না থাকা, মনোযোগ ও আগ্রহ না থাকা, প্রেষণা হ্রাস পাওয়া, ধৈর্য্য না থাকা, সজীবতা ও সতর্কতা হ্রাস পাওয়া, আগ্রহ ও উৎসাহ হ্রাস পাওয়া, কাজে খেয়াল না থাকা, ভুলের পরিমাণ বৃদ্ধি পাওয়া ইত্যাদি মানসিক কর্মভারের লক্ষণ ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ চিহ্নিত A ও B অংশটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


