দৃশ্যকল্প-১ এ 'A [গণিত] চিহ্নিত হতাশার উৎসটি ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'A [গণিত] চিহ্নিত অংশটি হতাশার ব্যক্তিগত উৎস কে নির্দেশ করে। ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণে হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। উদাহরণ স্বরূপ, সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে কিন্তু লম্বায় খুবই খাট, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত মুষ্টিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই। ক্লাসে প্রথম হবার দুর্দমনীয় আকাঙ্ক্ষা কিন্তু স্মৃতিশক্তি খুবই কম ইত্যাদি । উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ হতাশার উৎস হিসেবে পরিবেশগত, ব্যক্তিগত ও দ্বন্দ্বের কথা বলা হয়েছে। যেখানে 'A [গণিত] চিহ্নিত অংশ ব্যক্তিগত উৎসকে নির্দেশ করে। হতাশার ক্ষেত্রে ব্যক্তির অবাস্তব উচ্চাশা, কাল্পনিক আশা, তীব্র বাসনা, দুর্দমনীয় আকাঙ্ক্ষা ইত্যাদি ভূমিকা রাখতে পারে। সবশেষে বলা যায়, হতাশার উৎস হিসেবে ব্যক্তিগত উৎস আমাদের জীবনে নানাভাবে প্রভাব ফেলে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ 'A চিহ্নিত হতাশার উৎসটি ব্যাখ্যা করো ।
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


