দৃশ্যকল্প-১ এ সোমার মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সোমার মধ্যে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে একটিমাত্র লক্ষ্যবস্তু থাকে। লক্ষ্যবস্তুটি একদিকে আকর্ষণীয় আবার অন্যদিকে অপ্রীতিকর। অর্থাৎ লক্ষ্যবস্তুটি সমপরিমাণ ধনাত্মক ও সমপরিমাণ ঋণাত্মক বৈশিষ্ট্যের। এ ধনাত্মক বা পছন্দের জন্য ব্যক্তি যেমন লক্ষ্যস্থলের দিকে এগিয়ে যেতে চায়, তেমনি ঋণাত্মক বা অপছন্দনীয় বৈশিষ্ট্যের জন্য আবার পিছিয়েও যেতে চায়। অর্থাৎ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব একই সাথে কাছে টানে, আবার দূরেও সরিয়ে দেয় ৷ চিত্রের সাহায্যে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব : উদ্দীপকের লিলি ভালো বেতনে একটি চাকরি পেলেও তার চাকরিস্থল দুর্গম বন অঞ্চলে হওয়াতে সে সিদ্ধান্তহীনতায় ভুগছে। একদিকে আকর্ষণ করছে আবার বিকর্ষণ করছে। তাই বলা যায় যে, সোমা আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে ভুগছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সোমার মধ্যে কোন ধরনের দ্বন্দ্বের উদ্ভব হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


