দৃশ্যকল্প-১ এ নাদিম এর ক্ষেত্রে কোন ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নাদিম এর ক্ষেত্রে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বে একটি লক্ষ্যবস্তু থাকে। লক্ষ্যবস্তুটি একদিকে যেমন আকর্ষণ করে, অন্যদিকে তেমনি বিকর্ষণও করে। অর্থাৎ আকর্ষণীয় ও বর্জনীয় উভয় গুণই লক্ষ্যবস্তুতে বর্তমান থাকে। লক্ষ্যবস্তুটির আকর্ষণীয় গুণের কারণে ব্যক্তি এর দিকে অগ্রসর হয়। কিন্তু অগ্রসর হওয়ার সাথে সাথে ঋণাত্মক গুণটি বেশি শক্তিশালী হওয়ায় আবার তাকে অগ্রসর হওয়া থেকে বিরত রাখে। ফলে ব্যক্তি হতাশ হয়ে পড়ে। দৃশ্যকল্প-১ এ নাদিম সরকারি স্কুলে পড়তে খুব আগ্রহী। তবে তার লটারিতে আসা স্কুলটি অনেক দূরে। সরকারি স্কুলে পড়তে চাওয়া যেমন তাকে আকর্ষণ করে তেমনি দূরের স্কুল তাকে বিকর্ষণও করে। তাই বলা যায়, নাদিমের ক্ষেত্রে আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ নাদিম এর ক্ষেত্রে কোন ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে ? …
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


