দৃশ্যকল্প-২ এ উল্লেখিত চিত্রটি কোন ধরনের দ্বন্দ্ব নির্দেশ করে ? উদাহরণসহ ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত চিত্রটি দ্বিগুন আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বকে নির্দেশ করে। দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের ক্ষেত্রে দুটি লক্ষ্যবস্তু থাকে এবং প্রতিটি লক্ষ্যবস্তুরই ধণাত্মক ও ঋনাত্মক অর্থাৎ ভালো ও মন্দ দুটি দিকই থাকে ৷ ভালো দিকটি ব্যক্তিকে আকর্ষণ করে এবং মন্দ দিকটি তাকে বিকর্ষণ করে। কিন্তু এই দুটি লক্ষ্যবস্তুর একটি তাকে গ্রহণ করতে হয়। দ্বিগুন আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের উদাহরণস্বরূপ বলা যায়, জায়েদের বাবা-মা সাগরে বেড়াতে যাবে। আবার কিছুদিন পর জায়েদের পরীক্ষা, তাই বাড়ি থেকে পড়াশুনা করতে হবে। দুটো কাজের মধ্যেই আনন্দ হবে তবে পরীক্ষায় ফল খারাপ হতে পারে। আবার বেড়াতে না গিয়ে পরীক্ষার প্রস্তুতি নিলে ভালো ফল লাভের আশা আছে। এমন দ্বন্দ্ব দ্বিগুণ আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-২ এর চিত্রটি দ্বিগুন আকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব কে নির্দেশ করে ।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত চিত্রটি কোন ধরনের দ্বন্দ্ব নির্দেশ করে ? উদা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


