অবদমনকে কেন আত্মরক্ষামূলক কৌশল হিসেবে বর্ণনা করা হয়?
উত্তর: অবদমনকে আত্মরক্ষামূলক কৌশল হিসেবে বর্ণনা করা হয় কারণ-তীব্র মানসিক চাপের ফলে আমাদের মনের ইচ্ছাগুলো বা অসামাজিক ও নীতিবিরোধী কাজগুলো আমাদের নিজেদের কাছেই গ্রহণযোগ্য হয় না বা তৃপ্তি সাধন করা সম্ভব হয় না। এ ধরনের অগ্রহণযোগ্য কামনা বাসনাকে ব্যক্তি স্বভাবতই জোরপূর্বক ভুলে থাকে বা অচেতন মনে দাবিয়ে রাখে। এ জোরপূর্বক ভুলে থাকা বা দাবিয়ে রাখার কাজটিকে অবদমন বলে। প্রকৃতির দিক দিয়ে অবদমন হলো সঙ্গতিবিধানের চরমতম এবং নিকৃষ্টতম কৌশল। আর এভাবেই ব্যক্তি আত্মরক্ষা করে থাকে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
অবদমনকে কেন আত্মরক্ষামূলক কৌশল হিসেবে বর্ণনা করা হয়?
উদ্দীপক
উদ্দীপক-২: নবম শ্রেণির ফারহান এবার বার্ষিক পরীক্ষার ফলাফল দেখে খুবই হতাশ। সে বুঝতে পারলো যে তার পড়াশোনায় ঘাটতি ছিল। এবার সে খুব ভালোভাবে পড়াশোনার প্রস্তুতি নিল। অন্যদিকে ফারহান এর বড় বোন ফারাবী এবার মেডিকেলের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হবার পর পরিস্থিতি বিবেচনায় বুঝলো ডাক্তারী পড়া তার দ্বারা হবে না। সে নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নতুন উদ্যোমে পড়াশোনা শুরু করলো।রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


