কর্মক্ষেত্রে মানসিক কর্মভার গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: কর্মভার হলো কর্মের প্রতি আগ্রহ বা ইচ্ছা হ্রাস পাওয়া, প্রাপ্তি ও বিরক্তিবোধ বৃদ্ধি পাওয়া এবং দীর্ঘক্ষণ কাজ করার ফলে সৃষ্ট মানসিক অবস্থা। দুই ধরনের কর্মভার ব্যক্তির মধ্যে পরিলক্ষিত হয়। যথা: দৈহিক কর্মভার ও মানসিক কর্মভার। মানসিক কর্মভার হচ্ছে কর্মভারের অনুভূতি বা অবসাদবোধ, যা শুধু ব্যক্তি নিজে উপলব্ধি করতে পারে। অন্যরা তা প্রত্যক্ষও করতে পারে না এবং বস্তুনিষ্ঠভাবে পরিমাপও করতে পারে না। কর্মক্ষেত্রে ব্যক্তির মানসিক কর্মভারকে গুরুত্ব দিতে হবে। যেহেতু বাহ্যিকভাবে মানসিক কর্মভার পরিলক্ষিত হয় না। যেহেতু কর্মক্ষেত্রে কর্মীর কর্মপরিবেশ ঠিক রাখা জরুরি যাতে করে কর্মীরা মানসিক কর্মভার মুক্ত থাকতে পারে।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
কর্মক্ষেত্রে মানসিক কর্মভার গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
দৃশ্যকল্প-২: মিজান অফিস সহকারী। কিছুদিন হলো অফিসে সকলের মুখে তার দুর্নীতির কথা শোনা যাচ্ছে। এ বিষয়ে তার বক্তব্য হলো অন্যরা দুর্নীতি করে তাই আমিও করি। অন্যদিকে করিম তার ঘনিষ্ঠ বন্ধুর সাথে হঠাৎ মারামারি করে। পরে সে বুঝতে পারে কাজটি ঠিক হয়নি। ঘটনাটি বন্ধু মহলে জানাজানি হলে সে লজ্জায় পড়বে এতে সে চরমভাবে অনুশোচনায় ও মনোকষ্টে ভোগে। তাই সে বিষয়টি জোর করে ভুলে যেতে চায় এবং ভুলে যায়।ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


