'জলে কুমির, ডাঙ্গায় বাঘ'- কে কোন ধরনের দ্বন্দ্ব বলা হয় এবং কেন?
উত্তর: 'জলে কুমির ডাঙ্গায় বাঘকে' বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্ব বলা হয়। এর কারণ নিচে ব্যাখ্যা করা হলো- এ ধরনের দ্বন্দ্বে একজন ব্যক্তি একই সময়ে প্রায় সমশক্তিসম্পন্ন দুটি বিকর্ষণমূলক বা ঋণাত্মক (-) বৈশিষ্ট্যসম্পন্ন লক্ষ্যের দ্বারা তাড়িত হয়। দুটি অপছন্দনীয় লক্ষ্যের মধ্যে থেকে তাকে বাধ্য হয়ে যেকোনো একটিকে বেছে নিতে হবে। অর্থাৎ "জলে কুমির ডাঙ্গায় বাঘ” প্রবাদটি এক্ষেত্রে প্রযোজ্য। উদাহরণস্বরূপ: একটি শিশু স্কুলে যেতে চায় না; কারণ তার পড়া তৈরি হয়নি, সেজন্য শিক্ষক তাকে শাস্তি দিবেন, অথচ বাড়িতে থাকলেও মা-বাবার বকুনি বা শাস্তি পেতে হবে। এক্ষেত্রে শিশুটি বিকর্ষণ-বিকর্ষণ দ্বন্দ্বের সম্মুখীন।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
'জলে কুমির, ডাঙ্গায় বাঘ'- কে কোন ধরনের দ্বন্দ্ব বলা হয় এবং কেন?
উদ্দীপক

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


