দৃশ্যকল্প-১ ব্যক্তির ক্ষেত্রে সৃষ্ট ঘটনাটি হলো হতাশা। হতাশার তিনটি উৎস থাকে। যথা- ১. পরিবেশগত, ২. ব্যক্তিগত, ৩. দ্বন্দ্ব।
নিচে এগুলো ব্যাখ্যা করা হলো-
১. পরিবেশগত উৎস: পরিবেশগত প্রতিবন্ধকতার কারণে প্রেষণা পরিতৃপ্তিতে রাধার সৃষ্টি হতে পারে এবং এর ফলে ব্যক্তি হতাশাগ্রস্ত হতে পারে। উদাহরণস্বরূপ, বনভোজনে যাবার সময় মাঝ পথে গিয়ে গাড়ির ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, অথবা জুয়েল আইচ-এর যাদু দেখার জন্য টিকিটের লাইনে দু'ঘণ্টা দাঁড়িয়ে থেকেও টিকিট না পাওয়া প্রভৃতি পরিবেশগত হতাশার সৃষ্টি হতে পারে।
অর্থাৎ উদ্দীপকের আরিফের টিকিট না পাওয়ার যে হতাশা তার উৎস পরিবেশগত।
২. ব্যক্তিগত উৎস: ব্যক্তিগত বৈশিষ্ট্য বা গুণাবলির কারণ থেকেও হতাশার উদ্ভব হতে পারে। শারীরিক বিকৃতি, পঙ্গুত্ব, কুৎসিত চেহারা, অন্ধত্ব, বধিরতা প্রভৃতি ব্যক্তিগত ত্রুটি প্রেষণার পরিতৃপ্তিতে বাধা দিলে হতাশার সৃষ্টি হয়। যেমন সিনেমার নায়িকা হবার খুব ইচ্ছে, কিন্তু লম্বায় খুব খাট, অথবা মোহাম্মদ আলীর মতো বিশ্ববিখ্যাত, মুষ্টিযোদ্ধা হবার তীব্র বাসনা কিন্তু হাতের কব্জিতে জোর নেই।
অর্থাৎ, উদ্দীপকের সোমার অতিরিক্ত মোটা হওয়ার কারণে সে হতাশ, তার উৎস ব্যক্তিগত।
৩. দ্বন্দ্ব উৎস: দুটি সমান সংখ্যক শক্তিশালী প্রেষণা যখন একই সাথে উপস্থিত হয়, তখন আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই। প্রেষণাগুলো সমান আকর্ষণীয় বা পরস্পর বিরোধী হতে পারে। দ্বন্দ্বের সমাধানে ব্যর্থ হলেই হতাশার সৃষ্টি হয়।