মানসিক চাপ মোকাবেলা করা গুরুত্বপূর্ণ কেন?
উত্তর: মানসিক চাপ মোকাবেলা করা গুরুত্বপূর্ণ। কারণ— অতিরিক্ত মানসিক চাপ ব্যক্তির মানসিক ও শারীরিক তথা স্নায়ুতন্ত্রের উপর বিশেষ প্রভাব তৈরি করে যা থেকে ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থায় অস্বাভাবিকতার সৃষ্টি হয়। নিরন্তর হতাশা মানসিক চাপের প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়। এর ফলে ব্যক্তির স্নায়ুতন্ত্রের উপর এক ধরনের বিশেষ প্রভাব পড়ে। মানসিক চাপ সৃষ্টি হলে মস্তিষ্কের কেন্দ্র হাইপোথালামাস সবচেয়ে বেশি উদ্দীপিত হয়, যার প্রভাব পড়ে পিটুইটারি গ্রন্থিতে। এই উদ্দীপনার প্রভাবে পিটুইটারি গ্রন্থির হরমোন নিঃসরণ ব্যাহত হয় এবং এড্রিনো কর্টিকোট্রফিন নামক হরমোনের নিঃসরণ বেড়ে যায়। শুধু তাই নয় এর ফলে বিভিন্ন ধরনের অনালি ও স্বনালি গ্রন্থির হরমোন ও রাসায়নিক উপাদানের নিঃসরণগত অস্বাভাবিকতা, রক্তের গতির অস্বাভাবিকতাসহ মানসিক অস্থিরতা, অনিদ্রা, পেটে আলসার, অভিযোজন অস্বাভাবিকতা ইত্যাদি দেখা যায়।
HSC Psychology 2nd Paper Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 2nd Paper · Chapter 5 : মানসিক চাপ এবং মোকাবেলা · সৃজনশীল
মানসিক চাপ মোকাবেলা করা গুরুত্বপূর্ণ কেন?
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->বাদশা চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে চাকরি পেতে ব্যর্থ হয়ে সাফাই গাইতে লাগল যে মামা, খালু, ঘুষ ছাড়া চাকরি হবে না। যেমন- নিজের ব্যর্থতার দায় ঠেকাতে গিয়ে সে মামা, খালু, ঘুষ প্রভৃতি বিষয়ের ওপর দায় চাপিয়ে দিল।

