দৃশ্যকল্প-২ এ শৈশবকালীন মানসিক আঘাত ও ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ নামক চাপমূলক পরিস্থিতির কথা বলা হয়েছে ।
ছোট শিশুরা স্নেহ ভালোবাসা চায়। শিশুর স্বাভাবিক বিকাশের জন্য স্নেহ প্রীতিঘেরা পরিবেশ একান্ত প্রয়োজন। স্নেহ বঞ্চিত শিশুদের মধ্যে অন্যদের প্রতি হৃদ্যতাবোধের সৃষ্টি হয় না এবং অন্যের প্রতি আনুগত্য বোধের সৃষ্টি হয় না। মায়ের সঙ্গে শিশুর যে অন্তরঙ্গ সম্পর্ক সেটিই পরবর্তী জীবনে তার সকল প্রকার মানবিক সম্পর্কের ভিত্তিরূপে গণ্য। উদাহরণস্বরূপ, শিশু সংশোধনাগার, আবাসিক স্কুল, এতিমখানা ইত্যাদি প্রতিষ্ঠানের শিশুরা অনেক নিয়ম-শৃঙ্খলার মধ্যে বড় হয়। স্নেহ ভালোবাসার অভাবে তাদের বিকাশমূলক সমস্যা দেখা দিতে পারে ।
ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশ শিশুর স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। আর্থিক পারিবারিক বা দাম্পত্য কলহের কারণে কোনো কোনো সময় পিতামাতার কাছে সন্তান অবাঞ্ছিত হয়ে পড়ে। এমন সন্তানদের কাছে সমস্ত সংসারটাই অত্যন্ত নিষ্ঠুর বলে মনে হয় ।
দৃশ্যকল্প-২ এ মানসিক চাপমূলক পরিস্থিতির উদাহরণ হিসেবে শৈশবকালীন মানসিক আঘাত ও ত্রুটিপূর্ণ পারিবারিক পরিবেশের কথা উল্লেখ করা হয়েছে।