উদ্দীপকে সুমনের বস্তু দেখার ঘটনাটির কারণ হলো সংবেদন ।
সংবেদন হলো উদ্দীপনার চেতনা বা বোধ। উদ্দীপক হচ্ছে বাহ্যিক বিষয় বা বস্তু, যা গ্রাহক ইন্দ্রিয়ের ওপর আঘাত করে উদ্দীপনা সৃষ্টি করে। গ্রাহক ইন্দ্রিয় থেকে উদ্দীপনা স্নায়বিক প্রবাহ আকারে মস্তিষ্কে পৌঁছায় এবং প্রাণীকে উদ্দীপক সম্পর্কে সচেতন করে। এভাবে উদ্দীপক সম্পর্কে সচেতন করার প্রক্রিয়াকে সংবেদন বলে। যেমন— আলোর সংবেদন, শব্দের সংবেদন ইত্যাদি ।
উদ্দীপকে সুমন কলেজ অডিটোরিয়ামের পিছনে বসা ছিল। সে সামনের টেবিলের উপর একটি বস্তু খেয়াল করে কিন্তু বুঝতে পারে না বস্তুটি কী, দূরের বস্তুকে বুঝতে না পারার ঘটনাটি হলো সংবেদন। বহির্জগতের উদ্দীপক ইন্দ্রিয়ে আঘাত করলে সৃষ্ট উদ্দীপনা মস্তিষ্কে বাহিত হলে যে সহজ চেতনার উদ্ভব হয় তাকে সংবেদন বলে। সুতরাং সুমনের বস্তু দেখার ঘটনাটির কারণ হলো সংবেদন ।