দৃশ্যকল্প-২ এর B চিহ্নিত অংশটির চারটি শর্ত বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প ২ এর B চিহ্নিত অংশটি হলো মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্ত। মনোযোগ কতগুলো অভ্যন্তরীণ বা ব্যক্তিনিষ্ঠ বিষয়ের উপর নির্ভরশীল। এ সকল বিষয় হলো মনোযোগের ব্যক্তিনিষ্ঠ বা অভ্যন্তরীণ শর্তাবলী। নিম্নে চারটি ব্যক্তিনিষ্ঠ শর্তের আলোচনা করা হলো- ১. আগ্রহ: যার যে বিষয়ে আগ্রহ তার মনোযোগ সে বিষয়ে বেশি। এজন্য দৈনিক সংবাদপত্রে ক্রীড়ামোদী ব্যক্তি খেলার খবর দেখেন, ব্যবসায়ী দেখেন বাজার দর। ২. আবেগ: মনোযোগ নির্ধারণ করার ব্যাপারে আবেগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- যাকে আমরা ভালোবাসি তার সৎ গুণের প্রতি আমাদের মনোযোগ ধাবিত হয় আর যাকে আমরা অপছন্দ করি তার দোষ ত্রুটি গুলোই আমাদের মনোযোগ আকর্ষণ করে। ৩. কামনা: মনোযোগ কামনা-বাসনা প্রভৃতির দ্বারা নির্ধারিত হয়ে থাকে। যেমন- যে ব্যক্তি অর্থের কামনায় উন্মত্ত সে সবসময় অধিক অর্থ উপার্জনে মনোযোগী হয়ে থাকে। ৪. প্রেষণা: কোন বিষয়ে বস্তুর প্রতি আমরা মনোযোগী হব তা নির্ভর করে প্রেষণার উপর। ক্ষুধার্থ খাদ্যের প্রতি, তৃষ্ণার্ত পানির প্রতি বেশি মনোযোগী হয়ে থাকে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর B চিহ্নিত অংশটির চারটি শর্ত বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
